সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
ছাতকে পুলিশের অভিযান : সাজাপ্রাপ্তসহ ৪ আসামী গ্রেফতার

ছাতকে পুলিশের অভিযান : সাজাপ্রাপ্তসহ ৪ আসামী গ্রেফতার

ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে সিএনজি চুরির মামলায় ৩ জন ও সাজাপ্রাপ্ত ১ আসামীসহ পলাতক ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মঞ্জুরুল ইসলাম নয়ন, এস আই বিন আমিন, এএসআই তোলা মিয়ার নেতৃত্বে একদল পুলিশ পৃথক অভিযান চালিয়ে সিএনজি চুরির মামলার ৩ জন ও সাজাপ্রাপ্ত পলাতক মামলার ১আসামীসহ মোট ৪জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, ছাতক সদর ইউনিয়নের আন্ধারীগাঁও গ্রামের সোনাহর আলীর পুত্র বেলায়েত হোসেন রনি (৩০), মৃতঃ ওয়াছির মিয়ার পুত্র আঙ্গুর মিয়া (২৫), মৃতঃ আব্দুল আউয়ালের পুত্র জসিম উদ্দিন (৩২) ও পৌরশহরের তাতিকোনা গ্রামের মকবুল আলীর পুত্র মোশাহিদ আলীকে গ্রেফতার করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ৪ জন আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo