মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
নগরীর মাছিমপুর এলাকা থেকে নারীর লাশ উদ্ধার

নগরীর মাছিমপুর এলাকা থেকে নারীর লাশ উদ্ধার

নিউজ মিরর ডেস্ক
নগরীর মাছিমপুর এলাকায় সুরমা নদীর পাড় থেকে এক বৃদ্ধা নারীর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ মে) বিকেল ৩টার দিকে নদীতে ভাসমান থাকা এই মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার মাছিমপুর এলাকার সুরমা নদীতে একটি লাশ ভাসতে দেখেন স্থানয়ীরা। পরে পুলিশকে খবর দিলে কোতোয়ালি থানার সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির একদল সদস্য ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে স্থানয়ীরা মরদেহটির পরিচয় সনাক্ত করেন।

নিহত নারী সুনিতা কুড়ি (৬০) মাছিমপুর কুড়িপাড়ার মৃত কানাই কুড়ির স্ত্রী। লাশের সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo