মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সিলেটে বিক্ষোভ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সিলেটে বিক্ষোভ

নিউজ মিরর ডেস্ক
গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে সিলেটেও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে জুলাই-আগস্ট বিপ্লবে অংশ নেয়া নানা শ্রেণী পেশার মানুষ। গতকাল শুক্রবার (৯ মে) বিকেলে নগরের সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়।

অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ সমাবেশে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইউনাইটেড পিপলস বাংলাদেশের (ইউপিবি) নেতাকর্মীরা। ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে এই বিক্ষোভ সমাবেশ করে জুলাই বিপ্লবে অংশ নেয়া নানা শ্রেণী পেশার মানুষ।

এসময় বক্তারা বলেন, দল হিসেবে গণহত্যার দায় আওয়ামী লীগের। তাই দল হিসেবে আওয়ামীলীগের রাজনীতি করার অধিকার নেই। অবিলম্বে ফ্যাসিস্ট আওয়ামীলীগকে নিষিদ্ধ করতে হবে। এ দলটিকে নিষিদ্ধ না করা পর্যন্ত জনতা ঘরে ফিরে যাবে না।

কর্মসূচিতে এনসিপি কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক আলি নাসের ও সিলেট মহানগর নেতা মাহবুবসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo