শনিবার, ১৮ Jul ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
অসুস্থ ফটো সাংবাদিক আব্দুল খালিকের শয্যাপাশে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি
ফেঞ্চুগঞ্জে পুলিশের অভিযান : মাদক ব্যবসায়ীসহ আন্ত:জেলা চোরসহ গ্রেফতার ৩

ফেঞ্চুগঞ্জে পুলিশের অভিযান : মাদক ব্যবসায়ীসহ আন্ত:জেলা চোরসহ গ্রেফতার ৩

নিউজ মিরর ডেস্ক
সিলেটের ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ব্যবসায়ীসহ আন্ত:জেলা চোরসহ গ্রেফতার ৩ গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ই মে) মধ্যরাতে ফেঞ্চুগঞ্জ উপজেলার নয়াবাজার এলাকা থেকে ৩শ’ ৩৫টি পিস ইয়াবা বড়িসহ একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি- ফেঞ্চুগঞ্জ উপজেলার পশ্চিম কর্মদা গ্রামের মৃত ইসমাইল আলীর ছেলে শামিম আহমেদ (৩৪)।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মনিরুজ্জামান খান জানান, বৃহস্পতিবার মধ্যরাতে নয়াবাজার এলাকা থেকে মাদক ব্যবসায়ী শামিম আহমেদ (৩৪)কে ৩শ’ ৩৫টি ইয়াবা বড়িসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং -০৬।

অন্যদিকে আরেকটি অভিযানে আন্ত:জেলা চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সিলেটের জকিগঞ্জ ও বিশ্বনাথ থানা এলাকায় পৃথক দুই অভিযান চালিয়ে ব্যাটারি চুরির মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- জকিগঞ্জ থানার মালিগ্রাম (শাহ জালালপুর) গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে জাকির হোসেন (৩৯) ও শাহপরান থানার দলইপাড়া গ্রামের কালা মিয়ার ছেলে বাশির মিয়া (৩৯)-কে গ্রেফতার করা হয়।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মনিরুজ্জামান খান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, জকিগঞ্জ ও বিশ্বনাথ থেকে গ্রেফতারকৃতরা তালিকাভুক্ত দস্যু (আন্তজেলা চোরচক্রের সদস্য) মামলার আসামি। গ্রেফতারকৃত ৩ জনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo