শনিবার, ১৮ Jul ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
অসুস্থ ফটো সাংবাদিক আব্দুল খালিকের শয্যাপাশে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি
সাবেক সংসদ সদস্য খন্দকার মালিকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া

সাবেক সংসদ সদস্য খন্দকার মালিকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া

নিউজ মিরর ডেস্ক
সিলেট বিএনপি প্রতিষ্ঠাতাদের অন্যতম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র রাজনৈতিক সহচর, বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সিলেট-১ আসনের ৩ বারের নির্বাচিত সংসদ সদস্য মরহুম খন্দকার আব্দুল মালিকের ১৮ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ উনার আত্মার মাগফিরাত কামনায় এতিমখানায় ১০০ ছাত্র নিয়ে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সিলেট জেলা ছাএদল সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর যুবদল সহ সাধারণ সম্পাদক সজিবুর রহমান রুবেল এর উদ্দোগে নগরীর এয়ারপোর্ট বাইশটিলা এতিমখানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উক্ত এতিমখানা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা তোফায়েল আহমদ মাসুদ দোয়ার পর দুপুরের খাবারের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক হাসান আহমদ রাসেল,মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল হাদী স্বপন,উক্ত মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা নুরুল ইসলাম, হাফিজ মাওলানা কবির আহমদ,শ্রমিক নেতা হিরো আহমদ প্রমূখ।-বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo