সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
জাতীয় নির্বাচন বিলম্বিত হলে পতিত ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র বৃদ্ধি পাবে: হুমায়ূন কবির শাহীন

জাতীয় নির্বাচন বিলম্বিত হলে পতিত ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র বৃদ্ধি পাবে: হুমায়ূন কবির শাহীন

সিলেট মহানগর বিএনপি’র সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ূন কবির শাহীন বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী বাকশালী চক্র গত ১৬ বছরে গণতন্ত্রকে হত্যা করেছে। তারা কখনও বিনা ভোটে, কখনও মধ্যরাতে, আবার কখনও ডামি ভোটে সরকার গঠনের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। শুধু তাই নয় ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তি সকল রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করে দিয়ে গেছে। রাষ্ট্রব্যবস্থার সংস্কার দরকার। বিএনপি রাষ্ট্রসংস্কারের ৩১ দফার একটি রূপরেখা প্রণয়ণ করেছে। এর মাধ্যমে রাষ্ট্রের সকল স্তরে প্রকৃত সংস্কার সম্ভব। কিন্তু সংস্কারের নামে জাতীয় নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত হলে পতিত ফ্যাসিস্ট শক্তির ষড়যন্ত্র বৃদ্ধি পাবে।

তিনি গত শুক্রবার ( ৯ মে) রাতে জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগরীর ৩৩ ও ৩৪ নং ওয়ার্ডে নতুন কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।  

শাহপরানস্থ সূচনা কমিউনিটি সেন্টারে মহানগর কৃষকদলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাইদুর রহমান বাবলুর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা ফখরুল ইসলামের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি একেএম শাহজাহান, সহ-সভাপতি একরাম হোসেন মারুফ, আব্দুল্লাহ আল মাহমদ খাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সৈয়দ নোমানুর রশিদ, ময়নূল হক স্বাধীন, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, দপ্তর সম্পাদক শেখ লুৎফুর রহমান, স্ব-নির্ভর বিষয়ক সম্পাদক ছয়ফুল আলম জয়, সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আহমদ খাদিমপাড়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আলতাফ হোসেন বেলাল।

বক্তব্য রাখেন সাাকিল আহমদ, জাবেদ আহমদ মুহীন, মো. রাকিব প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে আলী আহমদ’কে আহবায়ক ও সাইফুল ইসলাম’কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট ৩৩ নং ওয়ার্ড কৃষকদল এবং আনোয়ার হোসেন’কে আহ্বায়ক ও মো. জসিমকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট ৩৪ নং ওয়ার্ড কৃষকদলের নতুন কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo