সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
এন আর বি ব্যাংক পিএলসি তালতলা উপশাখার উদ্যোগে মাসুক বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ১২ দফা দাবি আদায়ে ব্যাটারি চালিত রিকশা-ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের মিছিল ও সমাবেশ খাদিমনগরে ইউপি সদস্যসহ ৩ জনের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ বিয়ানীবাজারে ফৌজিয়া সুলতানা লোদী এডুকেশন ট্রাস্টের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রাইজ মানি ও সম্মাননা প্রদান জেলা প্রসাশকের সাথে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত বজলুর রহমান ফয়েজকে নিয়ে অপপ্রচারের নিন্দা জানালো দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে জিডিএফ’র মৌসুমী ফল উৎসব ১লা আগস্টের সমাবেশ সফলে ব্যাটারী চালিত রিকশাইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ সিলেটের কর্মী সমাবেশ অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড পেলেন এডভোকেট সালেহ চৌধুরী  রোটারী ক্লাব অব সিলেট সিনার্জির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
হাউজিং এস্টেট ইয়ূথ এসোসিয়েশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হাউজিং এস্টেট ইয়ূথ এসোসিয়েশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিলেট নগরীর হাউজিং এস্টেট ইয়ূথ এসোসিয়েশনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 
শনিবার (১০ মে) বিকেলে নগরীর হাউজিং এস্টেট এলাকায় এসোসিয়েশনের হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাউজিং এস্টেট ইয়ূথ এসোসিয়েশনের সভাপতি ওমর মাহবুব। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক আমিনুজ্জামান চৌধুরী।
 
 
সভাপতির বক্তব্যে হাউজিং এস্টেট ইয়ূথ এসোসিয়েশনের সভাপতি ওমর মাহবুব বলেন, তরুণ সমাজের কাঁধে ভর করেই সমাজ এগিয়ে চলে। যুবকেরাই হয় সমাজের সবচেয়ে বেশি উদ্যমী আর কর্মঠ সদস্য। আমাদের এই উন্নয়নশীল দেশকে এগিয়ে নিতে তরুণ সমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নেট দুনিয়া থেকে বেরিয়ে এসে পদচারণা করতে হবে বাস্তব জীবনে।
 
 
হাউজিং এস্টেট ইয়ূথ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন সাকের এর পরিচালানয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- যুক্তরাজ্যের বাকিং এন্ড ডেগেনহাম এর সাবেক মেয়র ফারুক চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ছাম্মাক রেজা তাকিম, সমাজসেবক ও রাজনীতিবিদ সদরুল আমিন চৌধুরী শাকিল, বিশিষ্ট ব্যবসায়ী তুহিন আহমদ কুতুব, বিশিষ্ট ব্যবসায়ী আফজল হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন- এহসানুল মজিদ সানি, ফাইজুল ইসলাম জামিল, ইমরান গাজী, মো. সুহেল মিয়া, জাহিদ হাসান পাবেল, নাজমুল ইসলাম তওহীদ, মাকিন আহমদ, আলভী আহমদ চৌধুরী, সাইফুল ইসলাম, কল্লোল, জাহিদ, টুটুল দেব, আহবাব হোসেন, আদনান আহমদ ছুফি, মারুফ হোসেন, ফারদিন আহমদ, রিয়াজ আহমদ, মইনুল সাদমান, রুহিত, জাকির প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মো. আনসার আহমদ। আলোচনাসভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথি ও এসোসিয়েশনের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo