মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
কুশিয়ারা ভাঙনে ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু পরিদর্শনে কাইয়ুম চৌধুরী

কুশিয়ারা ভাঙনে ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু পরিদর্শনে কাইয়ুম চৌধুরী

সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের ফাজিলপুর এলাকায় কুশিয়ারা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত খসরুপুর-বালাগঞ্জ সড়ক ও একটি সেতু পরিদর্শন করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। শনিবার (১০ মে) বিকেল ৪টায় তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান।

পরিদর্শনকালে কাইয়ুম চৌধুরী বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকার শুধু মেগা প্রকল্পের নামে দুর্নীতির মহোৎসব চালিয়েছে। দেশের জনগণের উন্নয়ন নয়, বরং নিজেদের পকেট ভারী করাই ছিল তাদের একমাত্র লক্ষ্য। অথচ বিএনপি সরকারের আমলে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে যথেষ্ট অগ্রগতি হয়েছিল। বিএনপি আগামীতে রাষ্ট্রক্ষমতায় এলে কুশিয়ারা নদীর ডাইক টেকসইভাবে নির্মাণ করা হবে ইনশাআল্লাহ।

এর আগে, গত ৬ মে রাতে কুশিয়ারা নদীর তীব্র ভাঙনে ফাজিলপুর-পৈলনপুর এলাকার প্রায় ৩০০ মিটার সড়ক এবং একটি সেতু ধসে পড়ে। এতে প্রায় পাঁচ ফুট গভীর একটি গর্তের সৃষ্টি হয়। ফলে আশপাশের কয়েকটি গ্রাম মূল সড়ক যোগাযোগ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্থানীয়রা জানান, এখন পর্যন্ত সংশ্লিষ্ট কোনো দপ্তরের দায়িত্বশীল ব্যক্তি ঘটনাস্থল পরিদর্শনে আসেননি।

পরিদর্শনের সময় বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমান চেয়ারম্যান, জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মাহবুব আলম, সহ-প্রচার সম্পাদক শাহিন আলম জয়, সদস্য তোফায়েল সুহেল, উপজেলা বিএনপির সহসভাপতি জিতু মিয়া ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সেফুলসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo