মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেট জেলা ও মহানগর বিএনপির কঠোর হুঁশিয়ারি

সিলেট জেলা ও মহানগর বিএনপির কঠোর হুঁশিয়ারি

নিউজ মিরর ডেস্ক
দলের শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক কার্যক্রমের সার্বিক পর্যালোচনায় সিলেট জেলা ও মহানগর বিএনপির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) অনুষ্ঠিত নীতিনির্ধারণী এই সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

সভায় গত ৫ মে গৃহীত সিদ্ধান্তসমূহ পুনর্বিবেচনা করে নেতৃবৃন্দ পূর্বের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন।

সভায় উল্লেখ করা হয়, বিভিন্ন মার্কেট, সড়কপথ ও জনসমাগমস্থলে বসে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নাম ব্যবহার করে কিছু ব্যক্তি বেআইনিভাবে অবস্থান নিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করছেন এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। এ ধরনের বেআইনি ও বিশৃঙ্খল কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

নেতৃবৃন্দ হুঁশিয়ার করে বলেন, ভবিষ্যতে কেউ যদি অনুমোদনহীন সংগঠনের ব্যানারে কর্মসূচি পালন বা জনদুর্ভোগে যুক্ত থাকেন, তাহলে তার বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে দল কোনো প্রকার ছাড় দেবে না।

সব নেতাকর্মীকে দলের গঠনতন্ত্র, শৃঙ্খলা ও অনুমোদিত কাঠামোর আওতায় থেকেই দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo