সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
চৌকিদেখিতে আগুনে পুড়লো ৪টি দোকান

চৌকিদেখিতে আগুনে পুড়লো ৪টি দোকান

নিউজ মিরর ডেস্ক
সিলেট নগরীর চৌকিদেখি এলাকায় অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে গেছে। রোববার (১১ মে) ভোর সাড়ে ৫টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেছে বিমানবন্দর থানা পুলিশ।

জানা যায়, এয়ারপোর্ট থানাধীন চৌকিদেখি পেট্রোল পাম্পের বিপরীত পাশের ৪টি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্থ ৪টি দোকান হলো, তাকওয়া স্টোর, অন্নপূর্ণা ভ্যারাইটি স্টোর, তুষার এন্টারপ্রাইজ এবং অর্কিড জেনারেল স্টোর। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানায়, অগ্নিকান্ডে কেউ আহত হয়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০ লাখ টাকা।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পরিদর্শন করেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউর হাসান কয়েস লোদী। তিনি বলেন, অগ্নিকান্ডে কেউ আহত হয়নি ৪ টি দোকানের মালিক ও ব্যবসায়ী আল্লাহর উপর সোপর্দ হওয়া ছাড়া আর কোন পথ নেই। আমি ঘটনাটি অবগত হয়ে ছুটে এসেছি আপনাদের সান্ত্বনা দেওয়ার জন্য। পাশাপাশি সাধ্যমতে আপনাদের পাশে থাকার চেষ্টা করবো। কেননা মানুষের সকল দুঃসময়ে পাশে থাকা নৈতিক দায়িত্ব বলে মনে করে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo