বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
জৈন্তাপুরে কিশোর বলৎকারের চেষ্টার অভিযোগে যুবক আটক

জৈন্তাপুরে কিশোর বলৎকারের চেষ্টার অভিযোগে যুবক আটক

জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুরে ১৩ বছর বয়সী এক কিশোর ছেলেকে বলৎকারের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। আটক নছিম উদ্দিন (২৫) উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ভিত্রিখেল কইনাখাই গ্রামের মৃত মুছা মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (১০ মে) রাত ১১ টায় ভিকটিম ওই কিশোরের মা থানায় এসে অভিযোগ দায়ের করলে পুলিশ গিয়ে নছিমকে আটক করে থানায় নিয়ে আসে।

পুলিশ আরো জানায়, আসামি নছিম দীর্ঘদিন ভিকটিম কিশোর ছেলেকে কু-প্রস্তাব দিয়ে আসছে। গত ৩রা মে ভিকটিম ওই কিশোর বাড়ী যাওয়ার পথে সন্ধ্যা সাড়ে ৭ টায় ভিত্রিখেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকট পৌছালে আসামি নছিম তাকে জোরপূর্বক স্কুলের পিছনে ঝোঁপের নিকট নিয়ে বলৎকারের চেষ্টা করে। পরে ভিকটিম ওই কিশোর ঘটনাস্হল থেকে দৌড়ে পালিয়ে একটি দোকানের সামনে এসে পৌছালে নছিম তাকে আটক করে মারধর করে জখম করে।

দোকানে থাকা স্হানীয় লোকজন ভিকটিম ওই কিশোরকে উদ্ধার করে অভিভাবকের হাতে তুলে দেয়।

ভিকটিম ওই কিশোরের পারিবারিক সূত্রে জানানো হয়, সপ্তাহ খানেক আগে ঘটে যাওয়া ঘটনার পর নছিম উদ্দিন তাদের পরিবারকে আইনগত ব্যবস্হা না নিতে নানাবিধ হুমকি প্রদান করে। এমনকি ভিকটিমের বাড়ীর আশপাশে দা হাতে তাকে তারা ঘুরাঘুরি করতেও দেখেছেন বলে অভিযোগে উল্লেখ করেন। পরে ভিকটিম ওই পরিবার তাদের আত্মীয় স্বজনের সাথে পরামর্শ করে শনিবার রাতে থানায় অভিযোগ দায়ের করেন।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান কিশোরের মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে রাতেই নছিমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এ মামলা দায়ের করা হয়। তিনি আরো বলেন রবিবার সকালে আটক নছিম উদ্দিনকে আদালতে সোপর্দ করা করা হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo