শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
কোম্পানীগঞ্জে এলাকাবাসীর প্রতিবাদ সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে এলাকাবাসীর প্রতিবাদ সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দয়ার বাজারে এলাকাবাসীর উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১মে) বিকাল ৪টায় উপজেলার দয়ার বাজার পয়েন্টে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শওকত আলী বাবুল ও সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুহেল আহমদ বাহার, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাকিন আহমদ ফরহাদ ও কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রজন মিয়ার বিরুদ্ধে মিথ্যা প্রপাগাণ্ডা ছড়ানো হচ্ছে। বিভিন্ন ভাবে এই মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে অপপ্রচার চালানোর বিরুদ্ধে এলাকাবাসী অত্যান্ত ক্ষু্দ্ধ ও মর্মাহত। এমন অপপ্রচার মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত ও কাল্পনিক। একটি স্বার্থান্বেষী মহল তাদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এমন অপপ্রচার চালাচ্ছে।

সভায় বক্তব্য রাখেন- কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য জামাল উদ্দিন, ইসলামপুর পুর্ব ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মাহমুদ, যুবদল নেতা ওয়াহিদ রেজা, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা শামসুজ্জামান, জবরুল আলম, বদরুল আলম, শ্রমিকদের পক্ষে বক্তব্য দেন দুলাল মিয়া, আল-আমীন প্রমুখ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo