শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
কানাইঘাটে চেয়ারম্যান আফসার উদ্দিনকে গণপিটুনি

কানাইঘাটে চেয়ারম্যান আফসার উদ্দিনকে গণপিটুনি

নিউজ মিরর ডেস্ক
সিলেটের কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আফসার উদ্দিন আহমদকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁকে গণপিটুনির ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে ইউনিয়নের চটিগ্রামে ইউপি চেয়ারম্যান আফসার উদ্দিনের সংবর্ধনা অনুষ্ঠান ছিল। সেখানে যেতে তিনি বাড়ি থেকে বের হন। এ সময় এলাকার মসজিদে গেলে কিছু বিক্ষুব্ধ মানুষ তাঁকে ধাওয়া করেন। একপর্যায়ে তাঁকে মারধর করা হয়। পরে সেখান থেকে তাঁকে উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশীদের বাড়ি নিয়ে যাওয়া হয়। সেখানে বসে বেশ কিছু সময় কথাবার্তা হয়। এ সময় সেখানে এলাকার লোকজনও উপস্থিত ছিলেন। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে বিএনপির নেতা মামুনুর রশীদ বলেন, ওই চেয়ারম্যান আওয়ামী লীগ সরকারের সময় এলাকার মানুষকে অনেক কষ্ট দিয়েছেন। তাঁর ভাই আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের সহপাঠী। সেই ক্ষমতা ব্যবহার করে খুব অত্যাচার করেছে এলাকায়। তাঁর বিরুদ্ধে বিএনপি নেতাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার মামলা আছে।

তিনি বলেন, এলাকার মানুষ আফসার উদ্দিনকে ধরে তাঁর বাড়ি নিয়ে আসে। তিনি তাঁকে একটি কক্ষে ঢুকিয়ে রেখে রক্ষা করেছেন।

ইউপি নির্বাচনের সময় আফসার উদ্দিন তাঁকে বিভিন্নভাবে হয়রানি করেছেন উল্লেখ করে মামুনুর রশীদ বলেন, তাঁকে কোনো সভা করতে দেওয়া হয়নি। তাঁর ব্যানার কেড়ে নিয়ে যাওয়া হয়েছে।

কানাইঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু সায়েম বলেন, কানাইঘাট সদর ইউপির চেয়ারম্যানকে আটক করে থানায় আনা হয়েছে। স্থানীয় লোকজন তাঁকে পুলিশের কাছে তুলে দিয়েছেন। তাঁর বিরুদ্ধে মামলার ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo