মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
জৈন্তাপুরে জুলাই যোদ্ধাদের মাঝে চেক ও স্বাস্থ্য কার্ড বিতরণ

জৈন্তাপুরে জুলাই যোদ্ধাদের মাঝে চেক ও স্বাস্থ্য কার্ড বিতরণ

জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই গনঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের ( ক্যাটাগরী-সি) মাঝে আর্থিক অনুদানের চেক ও স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ই মে) দুপুর সাড়ে ১২ টায় জৈন্তাপুর উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে চেক ও স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়।

জৈন্তাপুর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছয়জন জুলাই যোদ্ধাদের মধ্যে উপস্থিত ৪জনের হাতে চেক ও স্বাস্থ্য কার্ড বিতরণ করেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার লাবনী।

চেক ও স্বাস্থ্য কার্ড বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএফএইচপিও) ডাঃ এন ইসলাম মোহাম্মদ ফারুক, জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম।

২০২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণঅভ্যুত্থানে আহত (ক্যাটাগরি “সি”) জৈন্তাপুর উপজেলার ৬জনের মধ্যে উপস্থিত ৪জন আহত জুলাই যোদ্ধাদের মাঝে এই চেক ও স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়। জৈন্তাপুর উপজেলায় ৬জন জুলাই যোদ্ধারা হলেন মো. হাবিবুল্লাহ শিকদার, মো. নূর উদ্দীন, আলমাছ আহমদ, মো. আসআদুর রহমান আল ফারুক, মাসুদ আহমেদ ও মাহমুদ হোসাইন। অনুপস্থিত ২জন পরবর্তী এসে তাদের চেক ও স্বাস্থ্য কার্ড সংগ্রহ করতে পারবেন বলে জানানো হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo