সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
হবিগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, ওসিসহ আহত ৪০

হবিগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, ওসিসহ আহত ৪০

নিউজ মিরর ডেস্ক
হবিগঞ্জ শহরে ব্যাটারি চালিত অটোরিকশার (ইজিবাইক) যাত্রী উঠানো নিয়ে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসির মধ্যে ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে পাঁচ পুলিশসহ উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। সোমবার (১২ মে) দুপুরে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় এ সংঘর্ষ সংঘঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয়রা জানান, শায়েস্তানগর পয়েন্ট বহুলা ও শায়েস্তানগর এলাকার যাত্রী উঠানো নিয়ে স্থানীয় একজনের সাথে শহরতলীর বড় বহুলা গ্রামের এক ব্যক্তির বাকবিতন্ডা হয়। পরে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিষয়টি মাইকে ঘোষণা দিয়ে আত্মীয়স্বজনসহ এলাকার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দুই ঘন্টাব্যাপী সংর্ঘষ হয়। আর এতে করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শায়েস্তানগর থেকে দুই নম্বর পুল এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হন।

আহতদের মধ্যে- বাপ্পি মিয়া, রুখন মিয়া, সুমন মিয়া, শাওন খান, আব্দুস সালাম, মুরাদ মিয়া ও গোলাম মাহবুবকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষ থামাতে গিয়ে তিনিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo