মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
দক্ষিণ সুরমায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

দক্ষিণ সুরমায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ মিরর ডেস্ক
সিলেটের দক্ষিণ সুরমায় বসতঘর থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১১ মে) ভোর ৬টার দক্ষিণ সুরমার পিরোজপুর এলাকার আলাউদ্দিনের ভাড়া বাসা থেকে এই লাশ উদ্ধার করা হয়। ওই মহিলা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার গোপালপুর গ্রামের হারুন মিয়ার ছেলে কাওসার আহমদ উজ্জ্বলের স্ত্রী শারমীন আক্তার (২৬)। মারা যাওয়া শারমীন আক্তার ২ সন্তানের জননী।

জানা গেছে, দক্ষিণ সুরমার পিরোজপুর এলাকার আলাউদ্দিনের বাসায় দীর্ঘদিন থেকে ভাড়া থাকতেন কাওসার আহমদ উজ্জ্বলের পরিবার। রোববার (১১ মে) রাতে খাওয়া-দাওয়া শেষ করে স্বামী ও ২ সন্তানসহ একই রুমে এক সাথে ঘুমিয়ে পরেন শারমীন আক্তার। পরে সকাল আনুমানি ৯টার দিকে শারমীনের স্বামী কাওসার আহমদ উজ্জ্বল ঘুম থেকে উঠে দেখেন তার স্ত্রী শারমীন আক্তার রুমে নেই। তখন তিনি ডাকা-ডাকি করলে কোনো সাঁড়া-শব্দ না পেয়ে খোঁজাখুজি করতে থাকেন। একপর্যায়ে অন্য রুমে উকি দিলে তিনি তার স্ত্রী শারমীন আক্তারকে গলায় ওড়না দিয়ে ফ্যানের সাথে ঝুলানো অবস্থায় দেখতে পান। পরবর্তীতে তিনি দক্ষিণ সুরমা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান- দক্ষিণ সুরমার পিরোজপুর এলাকায় এক মহিলার আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo