বুধবার, ১৫ Jul ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ মিরর ডেস্ক
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আমরা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি— পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না। বর্তমানে যেসব মারণাস্ত্র তাদের কাছে রয়েছে, সেগুলোও ফেরত দিতে হবে। অস্ত্র কেবল থাকবে এপিবিএন সদস্যদের হাতে, যাদের দায়িত্ব ও কার্যক্রম অন্যান্য পুলিশ সদস্যদের চেয়ে আলাদা।’

সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে এসব তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, র্যাব পুনর্গঠন সংক্রান্ত বিষয়েও আলোচনা হয়েছে এবং একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে, যারা এই প্রক্রিয়া বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধে মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে শ্রমিক অসন্তোষ বা বিশৃঙ্খলার সৃষ্টি না হয়।

আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায়, আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে পশুবাহী ট্রাক ও হাট সংশ্লিষ্ট নিরাপত্তা নিশ্চিতে গরুর হাট ইজারাদারদের নিজ খরচে ১০০ আনসার মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া চাঁদাবাজি ও ছিনতাই রোধে মাঠে যৌথবাহিনী থাকবে এবং পুলিশের নজরদারি বাড়ানো হবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo