শনিবার, ১৮ Jul ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
অসুস্থ ফটো সাংবাদিক আব্দুল খালিকের শয্যাপাশে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি
বালাগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ : যুবলীগ নেতার মৃত্যু, বিএনপি নেতার বাড়িতে আগুন

বালাগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ : যুবলীগ নেতার মৃত্যু, বিএনপি নেতার বাড়িতে আগুন

নিউজ মিরর ডেস্ক
সিলেটের বালাগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত যুবলীগ নেতা লয়লুছ মিয়া চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। রোববার (১১ মে) রাত সাড়ে ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মধ্যরাতে রাতেই প্রতিপক্ষ বিএনপি নেতা ইউনুস মিয়ার বাড়িতে অগ্নিসংযোগ করেছে স্থানীয় বাসিন্দা ও স্বজনরা।

বিষয়টি নিশ্চিত করেছেন বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন ভূইয়া।

স্থানীরা জানান, শনিবার দুপুরে বালাগঞ্জ উপজেলা সদরে নৌকায় উঠাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার ও স্থানীয় প্রভাব বিস্তার নিয়ে সংঘর্ষে আহত বালাগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি লয়লুছ মিয়া ও উপজেলা বিএনপি নেতা ইউনুস আলী পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে লয়লুছ মিয়াসহ কয়েকজন আহত হন। পরে লয়লুছ মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়। তার মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

রোববার মধ্য রাতেই যুবলীগ নেতার স্বজনরা বিএনপি নেতা ইউনুস মিয়ার বাড়িতে অগ্নিসংযোগ করেছেন। এতে বাড়ির একটি অংশ পুড়ে যায় বলে স্থানীয়রা জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

বালাগঞ্জ থানার ওসি মো. ফরিদ উদ্দিন ভূইয়া বলেন, নৌকায় উঠাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত যুবলীগ নেতা লয়লুছ মিয়া চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। যুবলীগ নেতার মৃত্যুর সংবাদ পেয়ে স্থানীয় ও তার স্বজনরা বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ করছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo