বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
সিলেট নগরীতে শুক্র ও শনিবার বিদ্যুৎ থাকবে না

সিলেট নগরীতে শুক্র ও শনিবার বিদ্যুৎ থাকবে না

https://newsmirror24.news/
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেক
সিলেট নগরীর অর্ধশতাধিক এলাকায় শুক্র ও শনিবার (১৭ ও ১৮ জানুয়ারি) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরী কাজের জন্য ৫৭ এলাকায় বিদ্যু বন্ধের বিষয়টি বিজ্ঞপ্তিতে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামস-ই-আরেফিন ও বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কুশিঘাট, টুলটিকর, মিরাপাড়া, শাপলাবাগ, কল্যানপুর, মেন্দিবাগ, মীরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, পীরেরচক ওসমানী শিশু পার্ক, বন্দরবাজার রোড, ধোপাদিঘীরপাড়, হাফিজ কমপ্লেক্স, ওসমানী জাদুঘর, ডুবড়ী হাওর, সবজিবাজার, চালিবন্দর, কাস্টঘর, মেন্দিবাগ, সোবাহনীঘাট, বিশ্বরোড, জেলগেট, বন্দররোড, কাষ্টঘর হকার্স মার্কেট, কালীঘাট, মহাজনপট্রি, বটেরতল, মাছিমপুর, ছড়ারপার কুমারপাড়া, ঝেরঝেরী পাড়া, যতরপুর সেনপাড়া, শিবগঞ্জ, লাকড়ীপাড়া, আরামবাগ, খরাদিপাড়া, বালুচর, শান্তিবাগ আ/এ, সোনার বাংলা আ/এ, নতুন বাজার, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, ফোকাস, কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, আলুরতল, গোপালটিলা, মদনীবাগ, এমসি কলেজ, টিলাগড় ও আশে-পাশের এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়াও শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরের বন্দরবাজারের কোর্ট পয়েন্ট, সার্কিট হাউজ, তোপখানা, কাজির বাজার ও আশে-পাশের এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo