শনিবার, ১৮ Jul ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
অসুস্থ ফটো সাংবাদিক আব্দুল খালিকের শয্যাপাশে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি
নিষেধাজ্ঞা অমান্য করে শাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিষেধাজ্ঞা অমান্য করে শাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিউজ মিরর ডেস্ক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসনের জারিকৃত নিষেধাজ্ঞা অমান্য করে ধারাবাহিকভাবে রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে শাবিপ্রবি শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। বিষয়টিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি চরম অবজ্ঞা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বুধবার (১৪ মে) দুপুরে নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে দলীয় ব্যানারে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা, স্যার এ এফ রহমান হলের সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক সাম্য হত্যার বিচার দাবিতে শাবি ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির আগে প্রশাসনের কাছ থেকে কোনো ধরনের অনুমতি নেওয়া হয়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, ছাত্রদল প্রশাসনের অনুমতি না নিয়ে এক রকম প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আজও তারা দলীয় ব্যানারে ক্যাম্পাসে কর্মসূচি করেছে, অথচ আমাদের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরসমূহকে জানানো হয়েছে। খুব শিগগিরই এ নিয়ে জরুরি সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, গত ২৫ এপ্রিল বিশ্ববিদ্যালয় প্রশাসন শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান ও সাধারণ সম্পাদক নাঈম সরকারকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছিল। এ বিষয়ে তারা কোনো জবাব দিয়েছেন কি না-জানতে চাইলে সহকারী প্রক্টর বলেন, প্রক্টর স্যার বর্তমানে অসুস্থ থাকায় আমি এখনো বিষয়টি জানতে পারিনি।

এদিকে, শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, আমরা প্রশাসনের কোনো অনুমতি নেইনি। এটি ছিল আমাদের ভাইয়ের হত্যার প্রতিবাদে গৃহীত একটি নৈতিক কর্মসূচি। জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, ক্যাম্পাসে দলীয় ব্যানারে যেকোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি সাময়িকভাবে নিষিদ্ধ।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo