মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে সিকিউরিটি গার্ডের মৃত্যু

সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে সিকিউরিটি গার্ডের মৃত্যু

নিউজ মিরর ডেস্ক
জালালাবাদ থানা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক মো. জামিল আহমেদ (২০)। তিনি সিলেটের কুমারগাঁও এলাকায় লুৎফুন্নেসা হলে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন। বুধবার দুপুর দিন ২ টার বিদ্যুৎস্পৃষ্ট জামিলকে উদ্ধার করে মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জামিল আহমেদ জালালাবাদ থানার পূর্ব কালারুকা এলাকার গরিব উল্লাহর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে শিবের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মুশফিকুর রহমান জানান, কুমারগাঁও বিদ্যুৎ অফিসের পাশে লুৎফুন্নেসা হলে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন জামিল। দুপুরে হলের রুমে বিদ্যুৎস্পৃষ্টে আহত জামিলকে উদ্ধার করে মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম. এ. জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo