মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
ব্যাটারি চালিত যানবাহনের হয়রানি-উচ্ছেদ বন্ধ করুন : সংগ্রাম পরিষদ

ব্যাটারি চালিত যানবাহনের হয়রানি-উচ্ছেদ বন্ধ করুন : সংগ্রাম পরিষদ

নিউজ মিরর ডেস্ক
অবিলম্বে বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স প্রদান, চট্টগ্রামের সংগ্রাম পরিষদের সভাপতি আল কাদেরী জয় সহ আটক নেতৃবৃন্দের মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৫মে) দুপুর ১২টায় আম্বরখানাস্থ সংগঠনের কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়।

রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট জেলা আহ্বায়ক শহীদ আহমদ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের উপদেষ্টা আবু জাফর, সংগ্রাম পরিষদের মহানগর সভাপতি প্রণব জ্যোতি পাল, শ্রমিক নেতা উজ্জ্বল রায়, মহানগর শাখার সহ-সভাপতি খায়রুল হাসান, সংগ্রাম পরিষদের মহানগর সাধারণ সম্পাদক বেলাল হোসেন, জেলা শাখার সহ সাধারণ ফখরুল ইসলাম, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী সহ সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন প্রমূখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা ব্যাটারিচালিত যানবাহন আটক, হয়রানি ও উচ্ছেদ বন্ধ করে অবিলম্বে ব্যাটারিচালিত যানবাহনের জন্য “থ্রী হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা- ২০২৪” চুড়ান্ত করে বিআরটিএ এর তত্ত্বাবধানে ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও প্রশিক্ষণ এবং রুট পারমিট প্রদান করার আহ্বান জানান।

বক্তারা চট্রগ্রামে ব্যাটারিচালিত যানবাহনের উচ্ছেদ বিরোধী আন্দোলনে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতারকৃত চট্টগ্রাম জেলা সংগ্রাম পরিষদের আহ্বায়ক আল কাদেরী জয়, সংগ্রাম পরিষদ নেতা রোকন ও ছাত্র নেতা মিরাজ উদ্দিনের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo