শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
নতুন দায়িত্বে সিলেটের মকসুদ, নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা

নতুন দায়িত্বে সিলেটের মকসুদ, নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা

বিশেষ প্রতিবেদক
নতুন দায়িত্ব পেলেন সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. মকসুদ আহমদ। ঢাকায় অনুষ্ঠিতব্য ‘তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি’ শীর্ষক সেমিনার এবং ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ সফলে পুরো সিলেট বিভাগের সহসমন্বয়কের দায়িত্ব পেয়েছেন তিনি। আগামী ২৭ ও ২৮মে রাজধানী ঢাকায় কর্মসূচি দুটি অনুষ্ঠিত হবে।

সিলেট বিভাগের জেলা ও মহানগরসহ নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করার জন্য যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন তাদের এই দায়িত্ব দিয়েছেন। যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়ার ১৫ই মে স্বাক্ষরিত একপত্রে এই দায়িত্ব দেন।

বাংলাদেশে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের উদ্যোগে এই সেমিনার এবং সমাবেশ আয়োজন করা হচ্ছে। এতে সমন্বয়কের দায়িত্বে আছেন মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল। পাশাপাশি যুবদলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানকে সহ সমন্বয়ক (২) এর দ্বায়িত্ব প্রদান করা হয়।

মকসুদ আহমদের রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার। তিনি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে একাধিকবার কারাবরণ করেন। তাছাড়া মকসুদ এর আগে বিভিন্ন গুরত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। ৯০ দশকে ছাত্রদলের একজন কর্মী হিসেবে ছাত্ররাজনীতি শুরু করেন। এই দীর্ঘ সময়ে তিনি দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, সিলেট জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. মকসুদ আহমদ গুরুত্বপূর্ণ এমন একটি দায়িত্ব লাভ করার নিজ জেলা সিলেটসহ পুরো বিভাগের যুবদল স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বইছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo