শুক্রবার, ১৭ Jul ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
অসুস্থ ফটো সাংবাদিক আব্দুল খালিকের শয্যাপাশে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি
ফাহিমের উপর হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ফাহিমের উপর হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিউজ মিরর ডেস্ক
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ও সিলেট বাঘবাড়ী এলাকায় বিক্ষোভ চলাকালীন সময়ে মহানগর ছাত্রদলের স্কুল বিষয়ক সম্পাদক এস এম ফাহিমের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেট ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরের বিক্ষোভ মিছিলটি নগরীর বাঘবাড়ী এলাকা থেকে শুরু হয়ে রিকাবি বাজার পয়েন্টে গিয়ে শেষ হয়।

মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান এবং জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মাহিন যৌথ পরিচালনায় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন হাবিবুর রহমান রাসেল, দেলোয়ার হোসেন সুমন, মাহমুদুল হাসান সাগর, মামুন আহমেদ মুন্না, নাইম ইসলাম, উপস্থিত ছিলেন সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, গনশিক্ষা বিষয়ক সম্পাদক সালমান আহমেদ, শিক্ষাও পাঠ্ চক্র বিষয়ক সম্পাদক আমির গাজী,মহানগর ছাত্রদল নেতা মিল্লাদ আহমেদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি প্রতিবাদ চলাকালি সময় হঠাৎ করে ছাত্রদল নেতা ফাহিমের উপর সন্ত্রাসী হামলার ঘটনা খুবই নিন্দাজনক। অবিলম্বে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জোর দাবি জানান বক্তারা। এমন ঘটনার পুনরাবৃত্তি হলে ছাত্রদল কঠোর কর্মসূচি দেওয়া হবে।-বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo