সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
জগন্নাথপুরে কৃষককে কুপিয়ে হত্যা

জগন্নাথপুরে কৃষককে কুপিয়ে হত্যা

নিউজ মিরর ডেস্ক
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের মমিনা হাওরে সৈয়দ আলী (২৪) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৬ মে) সকাল ১০টার দিকে গরুর জন্য ঘাস কাটতে হাওরে যান সৈয়দ আলী। বিকেল ৩টার দিকে হাওর থেকে ফেরার সময় অন্যান্য কৃষকরা হাওরের মধ্যে তাঁর মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে নিহতের স্বজন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে ছুটে যান।

রৌয়াইল গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে সৈয়দ আলীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে তাঁর পরিবার। নিহতের ভাই সুহেল মিয়া বলেন, ‘সকালে সে ঘাস কাটতে যায়, বিকেলে কয়েকজন কৃষক হাওর থেকে ফেরার পথে আমার ভাইয়ের লাশ দেখতে পায়। খবর পেয়ে আমরা ছুটে যাই। গিয়ে দেখি, আমার ভাইয়ের রক্তাক্ত লাশ মাটিতে পড়ে আছে।

রৌয়াইল গ্রামের স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) টিটু মিয়া বলেন, ‘খবর পেয়ে আমরা হাওরে যাই। গিয়ে দেখি, শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে।’ খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ বলেন, ‘নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে।’ ওসি জানান, তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo