মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
বিপিজেএ’র দ্বি-বার্ষিক নির্বাচন : সভাপতি পাবেল, সেক্রেটারি রাব্বী

বিপিজেএ’র দ্বি-বার্ষিক নির্বাচন : সভাপতি পাবেল, সেক্রেটারি রাব্বী

নিউজ মিরর ডেস্ক
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নাজমুল কবির পাবেল ও সাধারণ সম্পাদক পদে আশকার ইবনে আমিন লস্কর রাব্বী নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৭মে) নগরীর লামাবাজারস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে বিজেপিএ’র দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে নাজমুল কবির পাবেল ২২টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দুলাল হোসেন পেয়েছেন ৫টি ভোট।

সাধারণ সম্পাদক পদে আশকার ইবনে আমিন লস্কর রাব্বী ২০টি ভোট পেয়ে জয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নুরুল ইসলাম পেয়েছেন ৭টি ভোট। এদিকে সহ সভাপতি (১) পদে হুমায়ুন কবির লিটন ২৩ ভোটে এবং সহ সভাপতি (২) শেখ আব্দুল মজিদ ১৪টি ভোটে নির্বাচিত হয়েছেন। এই পদে প্রতিদ্বন্দ্বীতাকারী মো. নুরুল ইসলাম পেয়েছেন ৮ ভোট, শাহ মো. কয়েস আহমদ ৩টি ভোট পেয়েছেন।

কোষাধ্যক্ষ পদে জাবেদ আহমদ ২৩ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শাহীন আহমদ পেয়েছেন ৭ভোট।

নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo