মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
বিপিজেএ’র নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন খন্দকার মুক্তাদির

বিপিজেএ’র নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন খন্দকার মুক্তাদির

নিউজ মিরর ডেস্ক
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির ২০২৫-২০২৭ সনের দ্বি-বার্ষিক নির্বাচনে নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি তার অভিনন্দন বার্তায় বলেন, একটি সংবাদের পিছনে ফটো জার্নালিস্টের অবদান অপরিসীম। ফটো জার্নালিস্ট একটি চ্যালেঞ্জিং বিষয়। ছবি-ভিডিও ছাড়া একটি সংবাদ কখনো পরিপূর্ণ হয় না। নব নির্বাচিত সভাপতি পদে নাজমুল কবির পাভেল ও সাধারণ সম্পাদক পদে আশকার আমিন রাব্বীর নেতৃত্বে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নির্বাচিত নেতৃবৃন্দকে নিয়ে ফটো সাংবাদিকদের মানোন্নয়নে এই কমিটি কাজ করবে। ফ্যাসিস্টমুক্ত সাংবাদিক গড়া আমাদের অঙ্গীকার। তিনি নব-নির্বাচিত সকল সদস্যবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, আজ শনিবার (১৭মে) নির্বাচনে সভাপতি পদে নাজমুল কবির পাবেল ও সাধারণ সম্পাদক পদে আশকার ইবনে আমিন লস্কর রাব্বী, সহ সভাপতি (১) পদে হুমায়ুন কবির লিটন এবং সহ সভাপতি (২) শেখ আব্দুল মজিদ, কোষাধ্যক্ষ পদে জাবেদ আহমদ নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সহ-সাধারণ সম্পাদক পদে এসএম রফিকুল ইসলাম সুজন, প্রচার ও প্রকাশনা পদে আনোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রেজা রুবেল এবং নির্বাহী সদস্য পদে আজমল আলী একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হোন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo