শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
বিপিজেএ’র নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন আরিফুল হক চৌধুরী

বিপিজেএ’র নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন আরিফুল হক চৌধুরী

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির ২০২৫-২০২৭ সনের দ্বিবার্ষিক নির্বাচনে নব-নির্বাচিত (নতুন) কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

তিনি অভিনন্দন বার্তায় বলেন, নির্বাচিত সভাপতি পদে নাজমুল কবির পাভেল ও সাধারণ সম্পাদক পদে আশকার আমিন রাব্বীর নেতৃত্বে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নির্বাচিত নেতৃবৃন্দকে নিয়ে ফটো সাংবাদিকদের মানোন্নয়নে এই কমিটি আরো এগিয়ে যাবে। তিনি নব-নির্বাচিত সকল সদস্যবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, শনিবার (১৭মে) নির্বাচনে সভাপতি পদে নাজমুল কবির পাবেল ও সাধারণ সম্পাদক পদে আশকার ইবনে আমিন লস্কর রাব্বী, সহ সভাপতি (১) পদে হুমায়ুন কবির লিটন এবং সহ সভাপতি (২) শেখ আব্দুল মজিদ, কোষাধ্যক্ষ পদে জাবেদ আহমদ নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সহ-সাধারণ সম্পাদক পদে এসএম রফিকুল ইসলাম সুজন, প্রচার ও প্রকাশনা পদে আনোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রেজা রুবেল এবং নির্বাহী সদস্য পদে আজমল আলী একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হোন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo