মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
বিপিজেএ’র নব-নির্বাচিত নেতৃবৃন্দকে বদরুজ্জামান সেলিমের শুভেচ্ছা

বিপিজেএ’র নব-নির্বাচিত নেতৃবৃন্দকে বদরুজ্জামান সেলিমের শুভেচ্ছা

নিউজ মিরর ডেস্ক
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট ৪- আসেন এমপি পদপ্রার্থী বদরুজ্জামান সেলিম।

শনিবার (১৭ মে) তিনি এক বার্তায়, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি’র নতুন সভাপতি নাজমুল কবির পাভেল, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বী ও কোষাধ্যক্ষ জাবেদ আহমদসহ অন্যান্য পদে নির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন।

অভিনন্দন বার্তায় তিনি বলেন-নবনির্বাচিতদের নেতৃত্বে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির কার্যক্রম আরো গতিশীল হবে। এছাড়া সিলেটে কর্মরত সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি আরও সুদৃঢ় ভূমিকা পালন করবে। নতুন নেতৃত্বের মাধ্যমে ফটো সাংবাদিকদের সকল স্বপ্নপূরর্ণ হবে।

উল্লেখ্য, শনিবার (১৭মে) নির্বাচনে সভাপতি পদে নাজমুল কবির পাবেল ও সাধারণ সম্পাদক পদে আশকার ইবনে আমিন লস্কর রাব্বী, সহ সভাপতি (১) পদে হুমায়ুন কবির লিটন এবং সহ সভাপতি (২) শেখ আব্দুল মজিদ, কোষাধ্যক্ষ পদে জাবেদ আহমদ নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সহ-সাধারণ সম্পাদক পদে এসএম রফিকুল ইসলাম সুজন, প্রচার ও প্রকাশনা পদে আনোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রেজা রুবেল এবং নির্বাহী সদস্য পদে আজমল আলী একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হোন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo