মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
আজ থেকে হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৬ তম ওরস শুরু

আজ থেকে হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৬ তম ওরস শুরু

হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৬ তম ওরস মোবারক আজ রোববার শুরু হবে। দু’দিনব্যাপী এই ওরসকে ঘিরে শাহজালালের দরগাহ এলাকায় শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। শান্তিপূর্ণভাবে ওরস মোবারক সম্পন্ন করতে প্রশাসন এবং মাজার কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। ওরস সফলভাবে সম্পন্ন করতে নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃংখলা বাহিনী। দরগাহ এলাকায় বসানো হয়েছে অত্যাধুনিক সিসি ক্যামেরা। পুলিশ এবং মাজার সংশ্লিষ্টদের সাথে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।

প্রতি বছর আরবি জিলক্বদ মাসের ১৯ ও ২০ তারিখ দু’দিনব্যাপি হযরত শাহজালাল (রহ.)-র ওরস মোবারক অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় এবারও পালিত হচ্ছে পবিত্র ওরস মোবারক। আজ রোববার সকাল থেকে শুরু হয়ে আগামীকাল ১৯ মে সোমবার ভোরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই ওরস।

মাজার কর্তৃপক্ষ জানায়, রেওয়াজ অনুযায়ী ওরসের দিন সকাল ৯টা থেকে শুরু হবে মাজারে গিলাফ চড়ানো। চলবে বিকেল পর্যন্ত। পরদিন আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ওরসের আনুষ্ঠানিকতা।

দরগাহ-ই হযরত শাহজালাল মজররদ ইয়ামনী (রহ.) সিলেটের সরেকওম (মোতাওয়াল্লী) ফতেহ উল্লাহ আল আমান ও সাধারণ সম্পাদক সামুন মামুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। -প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo