মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
জৈন্তাপুরে পুলিশের অভিযান : ভারতীয় মোটরসাইকেলসহ আটক ৩

জৈন্তাপুরে পুলিশের অভিযান : ভারতীয় মোটরসাইকেলসহ আটক ৩

জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুরে রাত সাড়ে ১২ টায় অভিযান পরিচালনা করে ভারতীয় ইয়ামাহা আর-১৫ মোটরসাইকেল সহ ৩ জনকে আটক করে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

জৈন্তাপুর মডেল থানা পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের টহল টিম জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের শেলটেক কোম্পানির গেইটের সম্মুখ হতে ভারতীয় চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসা নীল-সাদা রংয়ের ১টি আর-১৫ ইয়ামাহ মোটরসাইকেলসহ ৩ জনকে আটক করা হয়। এদিকে পুলিশের অভিযানের টের পেয়ে চোরাচালন মোটরসাইকেল বিক্রয়ের সাথে জড়িত আরো ১ জন চোরাকারবারি পালিয়ে যায়।

আটককৃতরা হল- ফেনী জেলার দাগনভুঁইয়া উপজেলার কামু পাটুয়ারীবাড়ী সেকান্দারপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে আবদুল্লাহ আল সাবের শান্ত (২৩), ফেনী সদরের মিজানপাড়া গ্রামের ফিরোজ মিয়ার ছেলে ওমর ফারুক (২২) এবং জৈন্তাপুর উপজেলার ডৌডিক গ্রামের মৃত আবদুল লতিফের ছেলে আশিকুল ইসলাম (২৫)।

আটককৃতরা জৈন্তাপুর মডেল থানা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ভারতীয় মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সাথে তারা জড়িত। এসময় পুলিশ তাদের ব্যবহৃত আরো ১টি মটর সাইকেল জব্দ করে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পলাতক ১ জন আসামিসহ মোট ৪ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাদের ৩ জনকে আটক দেখিয়ে রোববার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo