মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
পলিটেকনিক্যালের ঝুঁকিপূর্ণ দেয়াল পরিদর্শনে কয়েস লোদী

পলিটেকনিক্যালের ঝুঁকিপূর্ণ দেয়াল পরিদর্শনে কয়েস লোদী

সিলেট সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ডের কাজিরখলা এলাকায় অবস্থিত সিলেট পলিটেকনিক্যালের ৭০ বছরের পুরাতন দেয়াল ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। গত শুক্রবার রাতে ঝড়ে একটি গাছ নিয়ে দেয়ালটি রাস্তার উপর পড়ে যায়। সে কারণে চরম ঝুঁকিতে রয়েছেন এলাকার মানুষ।

রোববার ঝুঁকিপূর্ণ দেয়াল পরিদর্শনে যান মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। এই সময় তিনি এলাকাবাসীকে সাথে নিয়ে সিলেট পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিনের সাথে বিষয়টি নিয়ে আলোচনায় মিলিত হন। এসময় তিনি দেয়াল ভেঙ্গে ছোট রাস্তা প্রশস্ত করার দাবী জানান। তিনি এলাকাবাসীর সমস্যা তুলে ধরে বলেন, হাজার মানুষ চলাচলের রাস্তা দিয়ে বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীসহ প্রায় তিন থেকে চার হাজার মানুষ চরম ঝুঁকিপূর্ণভাবে দীর্ঘদিন যাবত চলাচল করছেন। রাস্তার উপর দেয়াল পড়ে যাওয়ায় এখন চরম ঝুঁকিতে রয়েছেন। এসময় অধ্যক্ষ আশ^াস প্রদান করেন সংশ্লিষ্টদের সাথে আলাপ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের।

এসময় উপস্থিত ছিলেন এলাকার মুরব্বী মো. নূর উদ্দিন, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, ২৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল কামাল, এলাকার মুরব্বী রফিক মিয়া, বাহার উদ্দিন, মামুন মিয়া, নানু মিয়া, কামাল মিয়া, লায়েক মিয়া, আলমীগর হোসেন, শিব্বির হোসেন, দিলদার হোসেন, মকবুল হোসেন, স্বপ্ন যুবসংঘের সভাপতি মো. নুরুল ইসলাম, নিজাম উদ্দিন, রুহেল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজমুল ইসলাম, ফয়সল আহমদ, ফজর আলী, জুনেদ আহমদ, সুমন আহমদ, শামীম আহমদ, জাকারিয়া আহমদ, শাকিল আহমদ, নাজিম উদ্দিন, সাজন আহমদ, আল-আমিন, নূর আমিন, সাহিদ আহমদ, রুমন আহমদ, সানি আহমদ, রকিবুল ইসলাম, ফাহিম আহমদ, রুবেল আহমদ ও লিটন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo