বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেফতার ১

সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেফতার ১

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনি জব্দসহ ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৭ ডিসেম্বর) সিলেট মহানগর পুলিশ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন- চাঁদপুরের শাহারাস্তী উপজেলার পাড়ানগর গ্রামের মৃত গাজী মিয়ার ছেলে মো. আলমগীর (৫৮)। পেশায় তিনি ট্রাক চালক।

বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে, ১৭ জানুয়ারি ভোররাতে শাহপরাণ (রহ.) থানার বিশেষ অভিযানে ৪০০ বস্তায় (১৯,৬০০ কেজি) ভারতীয় চিনি ও একটি ট্রাক জব্দ করা হয়। উদ্ধারকৃত চিনির আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৫২ হাজার টাকা। এসময় ট্রাক চালককে আটক করা হয়।

এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানার এসআই মো. সানাউল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামীকে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo