মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে আজ থেকে শুরু হচ্ছে শহীদ জিয়া গ্রন্থমেলা

সিলেটে আজ থেকে শুরু হচ্ছে শহীদ জিয়া গ্রন্থমেলা

সিলেটে শুরু হতে যাচ্ছে ১১ দিনব্যাপী শহীদ জিয়া গ্রন্থমেলা-২৫। কমল সাহিত্য পরিষদ সিলেটের উদ্যোগে আজ মঙ্গলবার (২০ মে) বিকেল ৪টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে উক্ত মেলা শুরু হবে। মেলা চলবে ৩০ মে পর্যন্ত। গ্রন্থমেলা সফলে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্টল নির্মাণ ও বরাদ্দ কার্যক্রমও শেষ হয়েছে।

প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে গ্রন্থমেলা। মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২০টির বেশী সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বইমেলা উপলক্ষে ‘কমল সাহিত্য পরিষদ সিলেট’ থেকে শহীদ জিয়ার ৪৪তম শাহাদাতবার্ষিকী স্মারক ‘৩০ শে মে’ স্মারকের নতুন সংখ্যা প্রকাশ হবে। এছাড়া মেলা চলাকালে স্কুল শিক্ষার্থীদের জন্য ছবিআঁকা, কবিতা আবৃত্তি, রচনা এবং সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন থাকবে। সেই সাথে চিত্র প্রদর্শনী, শহীদ জিয়ার জীবনাদর্শ নিয়ে ডকুমেন্টারি প্রদর্শনীর মাধ্যমে রাষ্ট্রনায়ক জিয়ার সফলতাকে মানুষের কাছে তুলে ধরা হবে। মেলা চলাকালীন সুবিধাবঞ্চিত মানুষের জন্য শহীদ মিনার প্রাঙ্গনে ফ্রি ব্লাড টেষ্ট ও বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজন থাকবে।

মেলা সংক্রান্ত যে কোন প্রয়োজনে কমল সাহিত্য পরিষদ অফিস অথবা সভাপতির মোবাইল নাম্বারে (০১৭১২৩২৬০৯৯) যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। মেলার সার্বিক সহযোগিতায় থাকবে সেচ্ছাসেবী সংগঠন আলোর অন্বেষণ। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo