সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
প্রবাসীকে শারীরিক নির্যাতন : গ্রেটার সিলেট ইউক’র প্রতিবাদ সভা

প্রবাসীকে শারীরিক নির্যাতন : গ্রেটার সিলেট ইউক’র প্রতিবাদ সভা

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীকে শারীরিক নির্যাতন ও ম্যানচেস্টার-সিলেট বিমানের ফ্লাইট বন্ধের চক্রান্তের প্রতিবাদে গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের এক সভা গত ১৫ জানুয়ারী বুধবার সংগঠনের কেন্দ্রিয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে কুরআন তালাওয়াত করেন মাওলানা আবদুল কুদ্দুস।

সংগঠনের চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমানের সভাপতিত্বে ও জিএসসি সাউথ ইস্ট রিজিওনের সাধারণ সম্পাদক ফজলুল করীম চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জিএসসির সাউথ ইস্ট রিজিওনের চেয়ারপার্সন এম এ আজিজ, দ্যা সাউথ রিজিওনের চেয়ারপার্সন আরজু মিয়া এমবিই, কেন্দ্রীয় ট্রেজারার সালেহ আহমদ, জিএসসির সাবেক সাধারণ সম্পাদক মির্জা আসহাব বেগ, মহিলা সম্পাদিকা কাউন্সিলর সৈয়দা লাভলী চৌধুরী, জিএসসি সাউথ ইস্ট রিজিওনের সাবেক সভাপতি মোহাম্মদ ইছবাহ উদ্দিন, জিএসসি সিলেট চাপটারের সাধারণ সম্পাদক আবদুস সামাদ নজরুল, জিএসসির সাউথ ইস্ট রিজিওনের সহ-সভাপতিদের মধ্যে এম.এ গফুর, জাহাঙ্গীর খান, আবুল কালাম ও আকলাকুর রহমান, জিএসসি কার্যনির্বাহী কমিটির সদস্য খলিল আহমদ কবির, বিশিষ্ট শিক্ষাবিদ মিসবাহ কামাল, সাউথ ইস্ট রিজিওনের ট্রেজারার সুফী সুহেল আহমদ জগন্নাথপুর উন্নয়ন সংস্থার সেক্রেটারি সৈয়দ আশফাক আহমেদ, সৈয়দপুর শামসিয়া সমিতির সভাপতি সৈয়দ জিল্লুল হক, জিএসসি সাউথইস্ট রিজিওনের জয়েন্ট সেক্রেটারি এডভোকেট মুমিন আলী, চ্যারাটি ক-অডিনেটর মোঃ আবুল মিয়া, বিশিষ্ট মিমিউনিটি নেতা নূর বক্স, আবদুস সোবহান, সাবেক কাউন্সিলর শাহ আলম, দিলবর আলী, শাহান চৌধুরী, কামরান বেগ, ফারুক মিয়া জিলু, আশরাফ চৌধুরী, আবু তালহা, মোঃ আবদুল কাদির, নূরউদ্দীন প্রমূখ।

সভায় বক্তারা শাহজালাল বিমানবন্দরে প্রবাসীকে শারীরিক নির্যাতনে উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা বিমানবন্দরে নিরাপত্তা জোরদারে গাফিলাতি এবং নিরাপত্তাবাহিনীর উচ্ছৃখুল আচরণ বন্ধ করতে যথাযথ প্রশিক্ষণ প্রদানের আহবান জানান। দোষী নিরাপত্তাকর্মীদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করারও দাবি জানানো হয়।

সভায় বক্তারা বিমান বাংলাদেশের ম্যানচেস্টার সিলেট ফ্লাইট অব্যাহত রাখার আহবান জানান। বক্তারা বলেন এর ফলে দেশের বৃহত অঞ্চলের প্রবাসীরা উপকৃত হবেন। বিমান কর্তৃপক্ষের একটি চক্রান্তকারি চক্র ভুল তথ্য উপস্থাপন করে ম্যানচেস্টার সিলেট ফ্লাইট বন্ধের পায়তারা করছে। সভায় অন্তবর্তী সরকারের প্রতি কতিপয় যড়যন্ত্রকারিদের চক্রান্ত বন্ধের আহবান জানানো হয়। সভায় বক্তারা বাংলাদেশ হাইকমিশনে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদ করে পূর্বের ফি বহাল রাখার আহবান জানান।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo