শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
শাবি অধ্যাপক শফিকুল ইসলামের ওপর হামলাকারী রাসেল কারাগারে

শাবি অধ্যাপক শফিকুল ইসলামের ওপর হামলাকারী রাসেল কারাগারে

নিউজ মিরর ডেস্ক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের উপর হামলার ঘটনায় মামরা দায়ের ও হামলাকারীকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। আসামীর নাম রাসেল আহমেদ (৩০)। তিনি কোতোয়ালী থানার নেহারীপাড়ার মৃত আব্দুর রকিবের ছেলে। সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা এডিসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, রোববার (১৮ মে) রাত পৌণে ৯ টার দিকে সিলেটের আখালিয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিএমই বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামের গাড়ির বাম্পারের সাথে রাসেলের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। উত্তেজিত হয়ে রাসেল অধ্যাপককে মারধর ও লাঞ্চিত ও গাড়ি ভাঙচুর করেন এবং অশালীন ভাষায় গালিগালাজ ও অশোভন আচরণ করে। তিনি অধ্যাপককে প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন প্রকার ভয়-ভীতি প্রদর্শন করেন। আহত অধ্যাপককে হাসপাতালে ভর্তি হন এবং তাৎক্ষণিক কোতোয়ালী মডেল থানা পুলিশের তৎপরতায় রাসেল আহমেদকে আটক করা হয়। পরে অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বাদী হয়ে মামলা (নং-৩৭) দায়ের করেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo