বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
আজকে শিশু, ভবিষ্যৎ পৃথিবীর নেতৃত্ব দেবে : কয়েস লোদী

আজকে শিশু, ভবিষ্যৎ পৃথিবীর নেতৃত্ব দেবে : কয়েস লোদী

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, যেকোনো জাতি গঠনের মূল ভিত্তি শিশু। যারা আজকে শিশু, ভবিষ্যৎ পৃথিবীর নেতৃত্ব দেবে তারা। আদর্শবান শিশুরাই সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠার মূল হাতিয়ার। আজকের শিশুকেই গড়ে তুলতে হবে আগামী প্রজন্মের যোগ্য নাগরিক হিসেবে। আজকের শিশু দেশের ভবিষ্যৎ রূপকার। শিশুরাই ভবিষ্যৎ পৃথিবীর নেতৃত্ব প্রদান করবে। বিএনপি ক্ষমতা এলে সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার সুনিশ্চিত করবে।

তিনি মঙ্গলবার নগরীর উপশহরস্থ ই-ব্লকে ছাত্র সংগঠন ‘বিডি কমিউনিটি’র পক্ষ থেকে সলিসিটর আনসার হাবিবের অর্থায়নে সুবিধাবঞ্চিত পথশিশুদের খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বিডি কমিউনিটির প্রতিষ্ঠাতা আবিদ মোহাম্মদ দাইয়ানের সভাপতিত্বে ও খালেদ আহমদের পরিচালনায় উপস্থিত ছিলেন বিডি কমিউনিটির সিনিয়র সদস্য মোহাম্মদ রাইয়ান হোসেন, সামির আহমেদ, আমিনুর রাহমান তিশাদ, মিশরাত রাজা, তানভীর আহমেদ ও মিলাদ আল রিফাত প্রমুখ। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo