মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেট মহানগর ছাত্র জমিয়তের সাধারণ সভা

সিলেট মহানগর ছাত্র জমিয়তের সাধারণ সভা

ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরের উদ্যোগে থানা ও বাছাইকৃত দায়িত্বশীলদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪ টায় বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মহানগর সভাপতি হাফিজ জামিল আহমদের সভাপতিত্বে এবং যুগ্ম সেক্রেটারি এম ছাইফুর ও সাংগঠনিক সম্পাদক শাকির আলমের যৌথ উপাস্থাপনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লন্ডন মহানগর জমিয়তের সভাপতি মাওলানা জসিম উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট মহানগর জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা আহমদ সগীর, ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরের সাবেক সাধারণ সম্পাদক এম বেলাল আহমদ চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসাইন। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সহ সাংগঠনিক সম্পাদক আমীনুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন মহানগর ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক আবু হানিফ সাদি, সাংগঠনিক রিপোর্ট পেশ করেন এমসি কলেজ শাখার সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, জালালাবাদ থানা শাখার সভাপতি আব্দুল হালিম, মোগলাবাজার থানা শাখার সাধারণ সম্পাদক নুরুদ্দীন রফিকী, শাহপরান থানা শাখার সভাপতি শায়খুল ইসলাম, কোতোয়ালি থানা শাখার সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, এয়ারপোর্ট থানা শাখার সাধারণ সম্পাদক আহনাফ আহমদ, দক্ষিণ সুরমা থানার দায়িত্বশীল আব্দুর রাহীম। দলীয় সংগীত পরিবেশন করেন এমসি কলেজ শাখার দায়িত্বশীল রিহাদ চৌধুরী।

উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরের সহ সভাপতি জাকি হুসাইন, প্রচার সম্পাদক সৈয়দ আবিদুর রহমান, কওমী মাদ্রাসা বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান সালীম, এয়ারপোর্ট থানার সভাপতি আব্দুর রকির, শাহপরান থানার সেক্রেটারি মীর আইনুল হক, এমসি কলেজ শাখার যুগ্ম সম্পাদক ফরিদ উদ্দিন, জালালাবাদ থানার সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, আব্দুল্লাহ আল মামুন, আদনান আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo