শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী
দেশে একদিনে শতাধিক ডেঙ্গুতে আক্রান্ত, মৃত্যু ১

দেশে একদিনে শতাধিক ডেঙ্গুতে আক্রান্ত, মৃত্যু ১

নিউজ মিরর ডেস্ক
দেশে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০১ জন। এই সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যুও হয়। চলতি মাসে বা গত এপ্রিলে এক দিনে ডেঙ্গুতে এত রোগী হাসপাতালে ভর্তি হননি।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, চলতি মাসে এ নিয়ে ১ হাজার ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এ মাসে এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন। গত মাসে ডেঙ্গুতে সাতজনের মৃত্যু হয়েছিল।

দিন দিন ডেঙ্গুতে যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে শঙ্কা প্রকাশ করেছেন জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেন। তিনি বলেন, অনেক দিন পর ডেঙ্গুতে রোগীর সংখ্যা শত পার হয়ে গেল। আবার এদিকে বৃষ্টি বাড়ছে। সঙ্গে আছে অসম্ভব আর্দ্রতা। সব মিলিয়ে এডিস মশার প্রজননের হার বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। যদি এখনই ব্যবস্থা না নেওয়া যায়, তবে পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যেতে পারে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ৪২ জন ভর্তি হয়েছেন বরিশালের বিভিন্ন হাসপাতালে। দ্বিতীয় সর্বোচ্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ জন। চট্টগ্রামে ভর্তি রোগীর সংখ্যা ১৫। ঢাকা উত্তর সিটিতে ১০, দুই সিটি বাদে ঢাকায় ৬, খুলনা বিভাগে ২ এবং ময়মনসিংহ ও রংপুর বিভাগের হাসপাতালগুলোতে একজন করে ভর্তি হয়েছেন।
চলতি বছর ঢাকাসহ সারা দেশে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ হাজার ৬৩৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এ পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo