শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিশেনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিশেনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির ২০২৫-২০২৭ সনের দ্বি-বার্ষিক নির্বাচনে বিজয়ী কমিটির দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) রাতে এসাসিয়েশনের কার্যালয়ে কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী কমিটির নেতৃবৃন্দ।

দায়িত্ব গ্রহণ কালে উপস্থিত ছিলেন নব-নির্বাচিত সভাপতি নাজমুল কবির পাভেল, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমীন লস্কর রাব্বি, সিনিয়র সভাপতি- হুমায়ুন কবির লিটন, সহ-সভাপতি শেখ আব্দুল মজিদ, সহ-সাধারণ সম্পাদক এসএম রফিকুল ইসলাম সুজন, কোষাধ্যক্ষ জাবেদ আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেজা রুবেল, নির্বাহী সদস্য আজমল আলী।

দায়িত্ব হস্তান্তের সময় উপস্থিত ছিলেন- সদস্য বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো: ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মো: নুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো: শাহীন আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুব্রত দাস, সাবেক নির্বাহী সদস্য আনিস মাহমুদ। দোয়া পরিচালনা করেন সাবেক কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন।

আরও উপস্থিত ছিলেন এসোসিয়েশনের উপদেষ্টা সভাপতি আতাউর রহমান, সাবেক সিনিয়র সহ-সভাপতি মো: দুলাল হোসেন, শাহ মো: কয়েস আহমদ, মামুন হোসেন, আব্দুল খালিক, রত্না আহমেদ তামান্না প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo