মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
জকিগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

জকিগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

জকিগঞ্জ সংবাদদাতা
সিলেটের জকিগঞ্জ উপজেলায় বাড়ির সীমানা ও বৃষ্টির পানি নিষ্কাশন নিয়ে বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) সকাল ৯টার দিকে উপজেলার উত্তর কসকনকপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম সিরাই (৭০) উত্তর কসকনকপুর গ্রামের মৃত মনতাজ আলীর ছেলে।

পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ছোট ভাই বাবুল আহমদ (৬৭) ও তার ছেলে হাকিম আহমদ (২৩) কে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির সীমানা নিয়ে নিহত সিরাজুল ইসলামের সঙ্গে তার ছোট ভাই বাবুল আহমদের কয়েকদিন ধরে বিরোধ চলছে। সম্প্রতি বাড়ির উঠানে বৃষ্টির পানি জমে থাকা নিয়ে বিরোধ তুঙ্গে উঠে। বৃহস্পতিবার সকালে বৃষ্টির পানি জমে থাকা নিয়ে নিহত সিরাজুল ইসলামের স্ত্রী বেদেনা বেগমের সঙ্গে দেবর বাবুল আহমদের কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। তখন সিরাজুল ইসলাম এগিয়ে আসলে বাবুল আহমদ ও তার ছেলে হাকিম আহমদ সিরাজুল ইসলামকে কিল-ঘুষি মারেন। তখন তিনি অজ্ঞান হয়ে মাঠিতে লুটিয়ে পড়েন। পরে তাৎক্ষণিক সিরাজুল ইসলামের প্রাথমিক চিকিৎসা করানোর জন্য স্থানীয় পল্লী চিকিৎসক ময়না চন্দ্রকে বাড়িতে আনা হলে তিনি সিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে বৃষ্টির পানি নিষ্কাশন নিয়ে দুই পরিবারের হাতাহাতিতে সিরাজুল ইসলাম নিহত হন। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করেছে। বৃদ্ধ নিহতের ঘটনায় তার ছেলে আমিনুল ইসলাম নাজিম বাদী হয়ে দুজনের নামোল্লেখ ও ৪/৫জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo