মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
মিরাবাজার থেকে মাদকসহ ২ যুবক গ্রেফতার

মিরাবাজার থেকে মাদকসহ ২ যুবক গ্রেফতার

নিউজ মিরর ডেস্ক
নগরীর মিরাবাজার থেকে বিদেশী মদ, ইয়াবাসহ ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নগরীর মীরাবাজারস্থ ফরহাদ খাঁর পুল সংলগ্ন এলাকায় চেকপোষ্ট বসিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের গোয়াইনঘাট থানার দক্ষিন বস্তি চৈলাখেল ইউপির নলজুড়ী গ্রামের আব্দুল জলিলের ছেলে সিদ্দিক আমীন (২৫) ও বরিশালের গৌরনদী থানার বাটাজোর গ্রামের যতীন্দ্র হালদারের ছেলে শুভ হালদার (২৫)।

এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম শুক্রবার এর সত্যতা নিশ্চিত করে বলেন, তিন বোতল বিদেশী মদ, বিশ পিস ইয়াবা ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি ডিআই পিকআপসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo