মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেট ক্যান্টনমেন্টে আশ্রয় গ্রহণকারী ১৫ জন

সিলেট ক্যান্টনমেন্টে আশ্রয় গ্রহণকারী ১৫ জন

নিউজ মিরর ডেস্ক
৫ই আগস্ট ছাত্রজনতার গণঅভ্যূত্থানে আওয়ামীলীগ সরকারের পতনের পর নিজেদের নিরাপত্তার জন্য সারাদেশে ৬২৬ জন বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন। এর মধ্যে সরকারের মন্ত্রী, এমপি, রাজনৈতিক নেতা, আমলা সহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারাও রয়েছেন। এর মধ্যে সিলেট সেনানিবাসে ১৫ জন আওয়ামীলীগ নেতা ও সরকারী কর্মকর্তা আশ্রয় নেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বৃহস্পতিবার রাতে সেনানিবাসে আশ্রয় নেয়াদের তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে সিলেট সেনানিবাসে আশ্রয় গ্রহণকারী ১৫ জন হলেন- সিলেটের সিটি কর্পোরেশনের অপসারিত মেয়র মোঃ আনোয়ারুজামান চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের তৎকালিন ভিসি জামাল উদ্দিন ভুইয়া, সিলেটের সাবেক বিভাগীয় কমিশনার আবু আহমেদ সিদ্দিকী, সিলেট মেট্রোপলিন পুলিশের সাবেক কমিশনার মো. জাকির হোসেন খান, এসএমপির সাবেক অতিরিক্ত কমিশনার জোবায়েদুর রহমান, সাবেক উপ-কমিশনার আজবাহার আলী শেখ, সাবেক ডিসি (ট্রাফিক) মাহফুজুর রহমান, সিকৃবি কর্মকর্তা মো. আলাউদ্দিন আহমেদ, অতিরিক্ত পরীক্ষা কন্ট্রোলার মো. আব্দুল আউয়াল, সিকিউরিটি অফিসার মো. আব্দুল রকিব, গোয়াইনঘাটের সাবেক ইউএনও মো. তৌহিদুল ইসলাম (পরিবার সহ) ও সাবেক এসিল্যান্ড মো. সায়দুল ইসলাম, জেলা পুলিশের সার্কেল এসপি শাহিদুর রহমান ও গোয়াইনঘাট থানার সাবেক ওসি মো. রফিকুল ইসলাম।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo