বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
সিলেটবাসীর জন্য নিজেকে উজাড় করে দিতে চাই : মাওলানা হাবিবুর রহমান

সিলেটবাসীর জন্য নিজেকে উজাড় করে দিতে চাই : মাওলানা হাবিবুর রহমান

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, জামায়াত মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। আমরা সব সময় মানবতার পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। সিলেট আমার প্রাণের শহর। এখানেই শৈশব, কৈশোর, যৌবনের দিন শেষে বার্ধক্যে উপনীত হয়েছি। আজকে দল সিলেট-১ আসনের জন্য আমাকে মনোনীত করেছে। আমি আপনাদের পাশে থাকতে চাই। সিলেটবাসীর জন্য নিজেকে উজাড় করে দিতে চাই। এক্ষেত্রে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের সর্বস্তরের জনশক্তিকে অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা কাংখিত সাফল্য অর্জন করবো। ইনশাআল্লাহ।

তিনি বলেন, জামায়াত ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। কুরআন ও হাদীসের আলোকে সমাজকে আলোকিত করতে চায়। এজন্য জামায়াতের উপর সীমাহিন জুলুম চালানো হয়েছে। আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে, জেলে নির্যাতন চালিয়ে শহীদ করা হয়েছে। হাজার ভাইদের নির্বিচারে গুলি করে হত্যা ও পঙ্গু করা হয়েছে। কিন্তু আমাদের অগ্রযাত্রা কেউ থামাতে পারেনি। কোনদিন পারবেও না। আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে কাজ করছি। আমাদেরকে কুরআন ও হাদীসের আলোকে জীবন পরিচালনার শপথ নিতে হবে।

তিনি শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় সিলেট মহানগরীর বিমানবন্দর থানা জামায়াতের উদ্যোগে সহযোগি সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। থানা আমীর শফিকুল আলম মফিকের সভাপতিত্বে ও সেক্রেটারী ফরিদ আহমদের পরিচালনায় সুবিদবাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট অঞ্চল টীমের সদস্য ও সিলেট-১ আসন নির্বাচন কমিটির আহ্বায়ক হাফিজ আব্দুল হাই হারুন, সিলেট মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন ও মহানগর জামায়াত নেতা মুফতী আলী হায়দার।

সমাবেশে বক্তব্য রাখেন- বিমানবন্দর থানার নায়েবে আমীর মাওলানা আব্দুল লতিফ, ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সায়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ, ৭ নং ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেন পাঠান ৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুস সালাম, ৪নং ওয়ার্ড ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার জাফর আলী ও ৬নং ওয়ার্ড সভাপতি মারুফ আহমদ চৌধুরী প্রমূখ। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo