শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
আশেকানে আউলিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বখতিয়ার আহমদ ইমরান সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার বাদ জুম্মা মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী
সিলেট নগরীতে বসবে ৬টি পশুর হাট, দরপত্র আহ্বান

সিলেট নগরীতে বসবে ৬টি পশুর হাট, দরপত্র আহ্বান

নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীতে এবার ৬টি অস্থায়ী পশুর হাটের জন্য দরপত্র আহ্বান করে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। গত বৃহস্পতিবার ২২ মে সিসিক দরপত্রের জন্য আহ্বান জানায়।

এবার সিলেট নগরীর ৬ টি পশুর হাটের দরপত্র মুল্য নির্ধারন করা হয়েছে যথাক্রমে :-

১) আব্দুল লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খালি জায়গা, মিড়াপাড়া। দরপত্র মুল্য ২০,০০০ হাজার টাকা।
২) তেমুখী পয়েন্ট (টুকের বাজার) সংলগ্ন খালি জায়গা। দরপত্র মুল্য ৫০,০০০ হাজার টাকা।
৩) মাছিমপুরস্থ কয়েদির মাঠের (পার্শ্বস্থ) খালি জায়গা। দরপত্র মুল্য ২০,০০০ হাজার টাকা।
৪) মেজরটিলা বাজার সংলগ্ন খালি জায়গা। দরপত্র মুল্য ২০,০০০ হাজার টাকা।
৫) টিলাগড় পয়েন্ট সংলগ্ন আম্বরখানা রোড এর খালি জায়গা। দরপত্র মুল্য ২০,০০০ হাজার টাকা।
৬) শাহপরাণ (রহ) বাজার সংলগ্ন খালি জায়গা। দরপত্র মুল্য ২০,০০০ হাজার টাকা।

এর আগে ৮ মে সিলেট সিটি কর্পোরেশন থেকে ১২ টি অস্থায়ী পশুর হাটের অনুমোদন চেয়ে জেলা প্রশাসক বরাবরে আবেদন করা হয়। গত ২১ মে জেলা প্রশাসক থেকে ৭টি অস্থায়ী পশুর হাটের অনুমোদন দেয়া হয়। ২২ মে সিটি কর্পোরেশন থেকে ৬ টি অস্থায়ী পশুর হাটের দরপত্র আহবান করা হয়।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo