বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ
সিসিকের ৩৪নং ওয়ার্ডের শাহপরান এলাকায় দ্রুত পানি নিষ্কাশন ব্যবস্থায় স্মারকলিপি প্রদান

সিসিকের ৩৪নং ওয়ার্ডের শাহপরান এলাকায় দ্রুত পানি নিষ্কাশন ব্যবস্থায় স্মারকলিপি প্রদান

সিলেট সিটি কর্পোরেশনের ৩৪নং ওয়ার্ডের শাহপরান এলাকায় দ্রুত পানি নিস্কাশনের জন্য ড্রেন নির্মাণ করে দেওয়ার দাবিতে বৃহত্তর শাহপরান গেইট ব্যবসায়ীবৃন্দ ও সিলেট যুব ও ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার (২২ মে) দুপুরে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ, সিলেট সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার ও প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বরাবরে পৃথক পৃথকভাবে স্মারকলিপি প্রদান করেছেন বৃহত্তর শাহপরান গেইট ব্যবসায়ীবৃন্দ ও সিলেট যুব ও ছাত্রকল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন শাহপরান গেইট ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ কবির উদ্দিন লিটন, খন্দকার মার্কেটের কমিটির কাউসার আহমদ ও কামাল আহমদ, যুব ও ছাত্র কল্যাণ ফেডারেশনের ইমরান লস্কর ইমন ও আফফান খলিল, সাইফুল ইসলাম, বনবাছা মার্কেট কমিটির মোঃ রাজু আহমদ প্রমুখ।
স্মারকলিপিতে বলা হয় সিলেট সিটি কর্পোরেশনের ৩৪নং ওয়ার্ডের শাহপরান এলাকায় অল্পবৃষ্টি হলেই ড্রেনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদূর্ভোগে পরিণত হয়। পানি নিস্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা থাকলে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে দূর্ভোগ হতো না। শাহপরান এলাকার সর্বস্তরের জনসাধারণের কষ্ট লাঘবে দ্রুত পানি নিষ্কাশনে ড্রেন নির্মাণ করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo