শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
ব্যবসায়ী মৌলা মিয়ার ইন্তেকালে সুরমা বয়েজ ক্লাবের শোক

ব্যবসায়ী মৌলা মিয়ার ইন্তেকালে সুরমা বয়েজ ক্লাবের শোক

সিলেট নগরীর ১৭নং ওয়ার্ডের আম্বরখানা লোহার পাড়া ৮নং বাসার বাসিন্দা ও আম্বরখানার সাবেক ব্যবসায়ী মৌলা মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………………..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৭ বছর। মৃত্যুকালে তিনি ৩ মেয়ে স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দীর্ঘ দিন থেকে অসুস্থ্য ছিলেন মৌলা মিয়া। শনিবার (২৫ মে) সন্ধ্যায় বাসায় অসুস্থ্যবোধ করলে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রোববার (২৬ মে) সকাল ১০টায় কাজিটুলা জামে মসজিদে মরহুমের নামাজে জানাযা শেষে মানিক পীর (রহ.) এর মাজারে দাফন সম্পন্ন হয়।
এদিকে মৌলা মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ জানিয়েছেন সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন, সভাপতি দেলোয়ার হোসেন সজিব, সহ সভাপতি গোপাল বাহাদুর, সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ, সদস্য সোহেল আহমদ প্রমুখ। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের গভীর সমবেদনা জানান। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo