মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
বিছনাকান্দি থেকে মাদকসহ গ্রেফতার ৩

বিছনাকান্দি থেকে মাদকসহ গ্রেফতার ৩

গোয়াইনঘাট সংবাদদাতা
সিলেটের বিছনাকান্দি ইউনিয়নের নতুন ভাঙ্গা হাওড় এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তিন জন পেশাদার মাদক ব্যবসয়ীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২৭ মে) বিকেল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাকিবের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নতুন ভাঙ্গা হাওড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৩৫ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, গোয়াইনঘাটের বিছনাকান্দি ইউনিয়নের নতুন ভাঙাহাওর গ্রামের আমির হোসেনের ছেলে আবুল বাশার মিয়া (৩৭), একই গ্রামের মৃত কটাই মিয়ার ছেলে আব্দুল্লাহ আল মামুন শিবলু (৩৭) ও বাবুল মিয়ার ছেলে শাকিল আহমেদ (২৫)।

তাদের বিরুদ্ধে পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন থানার এসআই রাকিব। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ এর সত্যতা নিশ্চিত করেছেন।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo