মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
কানাইঘাটে ব্যবসায়িক দ্বন্দ্বে জামায়াত নেতা খুন

কানাইঘাটে ব্যবসায়িক দ্বন্দ্বে জামায়াত নেতা খুন

কানাইঘাট প্রতিনিধি
কানাইঘাটে রাজনৈতিক ও ব্যবসায়িক দ্বন্দ্বে জামায়াত নেতা হাফিজ শিহাব উদ্দিন খুন হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের খালোপার গ্রামের স’মিল সংলগ্ন স্থানে প্রতিপক্ষরা শিহাব উদ্দিনের উপর ছুরি দিয়ে উপর্যুপরি হামলা চালায়। এতে শিহাব উদ্দিনের অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাবার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিহাব উদ্দিনের বড় ভাই মাসুক উদ্দিন জানান, প্রতিপক্ষের শিব্বির চাঁদাবাজি চুরি ছিনতাইসহ নানা অপকর্মে জড়িত। তার অপরাধমূলক কর্মকান্ডের প্রতিবাদ করার কারণে শিব্বির আহমদ গংরা ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্য হামলা করে তারা। হামলাকারীরা একই গ্রামের লুৎফর, জামাল, শহিদ ও শিব্বির।

নিহত শিহাব উদ্দিন ২ ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক। শিহাব উদ্দিন খুনের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রকৃত আসামিদের দ্রুত গ্রেফতার করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান এলাকাবাসী।

এ ঘটনায় রাজাগঞ্জ খালপার গ্রামের নিহত শিহাব উদ্দিনের স্ত্রী হেপি বেগম বাদী হয়ে কানাইঘাট থানায় হামলাকারী একই গ্রামের ইসলাম উদ্দিনের পুত্র শিব্বির আহমদ, মোঃ শহিদুল ইসলাম, জামাল আহমদ, কামাল আহমদ ও মৃত আনফর আলীর পুত্র লুৎফুর রহমানসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল জানান, শিহাব উদ্দিন খুনের সংবাদ পেয়ে আমরা রাতেই ঘটনাস্থলে পৌঁছেছি। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo