বুধবার, ১৫ Jul ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
সিলেটে আইনজীবী সমিতির নির্বাচন বিএনপির ভরাডুবি, ৩ সদস্যের তদন্ত কমিটি

সিলেটে আইনজীবী সমিতির নির্বাচন বিএনপির ভরাডুবি, ৩ সদস্যের তদন্ত কমিটি

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে আওয়ামীপন্থী আইনজীবীরা বিজয়ী হয়েছেন। ১৬ জানুয়ারি ভোটগ্রহণের পরদিন ভোরে ফলাফল ঘোষণার পর থেকে সিলেটসহ সারাদেশের বিএনপি পরিবারে এনিয়ে নেতাকর্মীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয়। শুরু হয় আলোচনা-সমালোচনা। অন্যদিকে আওয়ামী লীগপস্থী আইনজীবীরা সিলেট জেলা বারের নেতৃত্বে আসায় ফেইসবুকসহ সোশ্যাল প্লাটফর্মে উল্লাস প্রকাশ করতে দেখা যায় সংগঠনের নেতাকর্মীদের।

বিএনপি সমর্থিত সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম’ মনোনীত সভাপতি প্রার্থী এটিএম ফয়েজের পরাজয় যেন কোনভাবেই মেনে নিতে পারছেন না দলের ত্যাগী নেতাকর্মীরা। তাঁর পরাজয় ও আওয়ামীপন্থী আইনজীবীদের বিজয় নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিএনপিপন্থী প্রার্থীর পরাজয়ের জন্য নিজ দলীয় আইনজীবীদেরই দায়ি করছেন তারা।

এই অবস্থায়, দলীয় প্রার্থীর পরাজয়ের কারণ অনুসন্ধানে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম’ কেন্দ্র থেকে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রোববার সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, যুগ্ম মহাসচিব মো. কামাল হোসেন ও সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলনকে দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। ৭ দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo